উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জ মহাসড়কে যানযট না থাকলেও রয়েছে যানবাহনের বাড়তি চাপ। সড়কে অন্য সময়ের চেয়ে বেশি পণ্যবাহী ট্রাক চলাচল করছে আজ।
শুক্রবার (১৩ আগস্ট) সকাল থেকে এ মহাসড়কে বাস, মাইক্রবাস, মোটরসাইকেল যোগে যাতায়াত করতে দেখা যায় যাত্রীদের।
বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন জানান, লকডাউন শিথিল হবার পর থেকে মহাসড়কে বাড়তি যানবাহনের চাপ রয়েছে। যে কারণে যানযট মোকাবেলায় পুলিশ তৎপর রয়েছে। সড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়ন করা হয়েছে।
আরও পড়ুন: পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আবারও ফেরির ধাক্কা
সকালে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় গিয়ে দেখা যায়, যানবাহনের বাড়তি চাপের পাশাপাশি গণপরিবহনে চলাচল করা যাত্রীরা স্বাস্থ্যবিধি মানছেন না। উত্তরাঞ্চলের বিভিন্ন উপজেলা থেকে আসা শত শত যাত্রীকে মহাসড়কের হাটিকুমরুল ও কড্ডার মোড়ে অপেক্ষা করতে দেখা গেছে।
গণপরিবহনে চলাচল করা যাত্রীদের বেশির ভাগই সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মানছেন না। সহাসড়কে বাড়তি যানবাহনের চাপ সামলাতে বিভিন্ন পয়েন্টে হাইওয়ে পুলিশ সদস্যরা দায়িত্বপালন করছে। মহাসড়কের বিভিন্ন স্থানে সংস্কার কাজ চলার কারণে যানবাহন কিছুটা ধীর গতিতে চলছে।
একাত্তর/আরবিএস