পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আবারও ফেরির ধাক্কা

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ০৩:২২ পিএম

মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মাসেতুর পিলারে আবারও কাকলি নামের একটি ফেরির ধাক্কা লেগেছে। কাকলি ফেরিটি মাঝারি আকারের কে টাইপ ফেরি। 

শুক্রবার সকাল ছয়টায় সেতুর ১০ নং পিলারে ধাক্কার এ ঘটনা ঘটে। 

জানা যায়, সকালবেলা নদীতে প্রবল স্রোতের মধ্যে পাল্লা দিয়ে চলার কারণে এ ঘটনা ঘটেছে। 

ধাক্কার এ ঘটনায় ফেরিতে থাকা যাত্রীদের প্রায় ৩০ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ফেরির ভেতরে অবস্থিত ক্যান্টিন। 

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহ মহাব্যবস্থাপক সফিকুল ইসলাম জানান, শুক্রবার ভোর ছয়টার দিকে বাংলাবাজার থেকে যানবাহন ও যাত্রী নিয়ে শিমুলিয়ার উদ্দেশ্যে রওনা দেয় কাকলি। এরপর প্রবল স্রোতের সাথে পাল্লা দিতে যেয়ে ফেরি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারের সাথে কিছুটা ধাক্কা খায়। তবে এবারের দুর্ঘটনায় সেতুর ক্ষতি হয়নি। 

এ ঘটনার পর জরুরী ভিত্তিতে পদ্মা সেতু স্থল পরিদর্শন করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

এসময় তিনি বলেন, নির্দেশনা মানতে উদাসিন ফেরি কর্তৃপক্ষ। কেন বারবার পদ্মা সেতুর পিলারে ধাক্কা লাগে তার কারণ জানতে সন্ধ্যায় ঢাকা উচ্চ পর্যায়ের মিটিংয়ে বসবে। পদ্মাসেতু বাংলাদেশের মানুষের প্রাণের সেতু। এই সেতুতে ধাক্কা লাগলে কোটি মানুষের হৃদয়ে ধাক্কা লাগে।

এসময় সেতুর নিরাপত্তার কথা ভেবে বাংলাবাজার ঘাট স্থানান্তরিত করে মাঝির কান্দিতে নেয়া হতে পারে বলেও জানান মন্ত্রী। 

এর আগে গত সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় সেতুর একই পিলারে ধাক্কা দেয় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে একটি ফেরি। তারও আগে গত ২৩ জুলাই সেতুর ৭ নং পিলারের সঙ্গে ধাক্কা খায় ফেরি শাহজাহান। 

একাত্তর/আরএইচ

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর