কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১০

কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ কিশোর গ্যাংয়ের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

রোববার দুপুরে গ্রেপ্তারদের কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। 

গ্রেপ্তাররা হলেন- নগরীর ঝাউতলা এলাকার মো. নাইমুল ইসলাম নাঈম, মো. জাবেদুর রহমান, কালিয়াজুড়ির আবির হামিদ মাহি, মো. রাকিব, ছোটরা এলাকার মো. সাজিদুল ইসলাম, মোহাম্মদ আলী, মো. সাব্বির হোসেন, ধর্মসাগর পাড় এলাকার অভিজিৎ রায় সরকার, মো. অপু ও বুড়িচংয়ের সাধুবপুর এলাকার মো. আবুল খায়ের।

কুমিল্লা আদর্শ সদর সেনাবাহিনীর ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার রাতভর কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১০ সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা। 

এসময় একটি নাইন এমএম পিস্তল, একটি রিভেলভার, তিনটি দেশীয় তৈরি শটগান, ৯টি কার্টুজ, চারটি পিস্তলের গুলি, একটি ম্যাগাজিন ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।