সারাদেশে চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত আটজন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থাকা একটি অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় পাঁচজন মারা গেছেন। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও চারজন। এছাড়া পটুয়াখালীর কলাপাড়ায় ইজি বাইকের ধাক্কায় এক স্কুলছাত্রী মারা গেছে। চুয়াডাঙ্গার দামুড়হুদায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন এক নারী। আর রাঙ্গামাটির লংগদুতে ট্রলি দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও একজন। 

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রোগী নিয়ে এ্যাম্বুল্যান্সটি ঢাকার দিকে যাচ্ছিলো। পথে সিরাজদিখানের নিমতলা এলাকায় এর চাকা বিকল হয়ে যায়। এ সময় মহাসড়কের পাশে থেমে চাকা ঠিক করার জন্যে। প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু বুঝে ওঠার আগেই গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে এ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়।  

এতে ঘটনাস্থলেই নারী আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। আহত হন আরও সাতজন। পরে শ্রীনগর ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এবং আহত বাকি চারজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় তারা। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসার সময় চারজন মারা যান। 

আহতরা জানান, তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর গ্রামে। বিলালের স্ত্রী রোজিনা বেগম (৩০) অন্তঃসত্ত্বা ছিলেন। বুধবার রাত থেকে তার প্রসব বেদনা শুরু হয়। এজন্য অ্যাম্বুলেন্সে পরিবারের ১০ জন মিলে ঢাকায় আসছিলেন। ধানমন্ডিতে একটি বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়ার কথা ছিল। 

এক্সপ্রেসওয়ের নীমতলি এলাকায় আসার পর অ্যাম্বুলেন্সের চাকা ফেটে যায়। রাস্তার ডান পাশে দাঁড় করিয়ে চাকা পরিবর্তন করছিলেন চালক। কয়েকজন অ্যাম্বুলেন্সের ভেতরে ছিলেন, কয়েকজন পাশেই দাঁড়িয়ে ছিলেন। সেখানেই গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে এসে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়।

এদিকে, কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কে যাত্রীবাহী ইজিবাইকের ধাক্কায় মারা যায় ১০ বছরের স্কুলছাত্রী মারিয়া আক্তার। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সিক্স-লেন সড়ক পার হবার সময় বেপরোয়া গতির ইজিবাইকটি তাকে ধাক্কা দেয়। 

নিহতের স্বজনরা জানান,  কলাপাড়া হাসপাতালে ভর্তির পর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে  তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছিল। কিন্তু পথেই মারা যায় মারিয়া।  

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় দ্রুতগামীর মোটরসাইকেলের ধাক্কায় মারা যান ফিরোজা বেগম। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে এই দুর্ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান  সকালে দ্রুতগতির একটি মোটরসাইকেল ওই নারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এছাড়া রাঙ্গামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের কাঠালতলী হেলিপেড এলাকায় ছয় চাকার ট্রলি উল্টে বিজয় চাকমা নামে এক যুবক মারা যায়।