রামুতে দুর্বৃত্তের হামলায় বন কর্মকর্তাসহ আহত আট

কক্সবাজারের রামুতে বন বিভাগের জমির ওপর তৈরি করা মুরগীর ফার্ম উচ্ছেদ করতে গিয়ে বনদস্যুদের হামলার শিকার হয়েছে তিন বন কর্মকর্তাসহ আট বনকর্মী। 

শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮ টায় রামুর জোয়ারিয়ানালা পাহাড়ি এলাকায় ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. তহিদুল ইসলাম।

আহতদের মধ্য তিন রেঞ্জ কর্মকর্তাসহ পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হলেন, রেঞ্জ কর্মকর্তা জয়নাল আবেদিন, সোলতান মাহমুদ, আব্দুল জব্বার। বনপ্রহরী বাসুদেব বণিক এবং বাগান মালি অষীদ পাল। 

বিভাগীয় বন কর্মকর্তা তহিদুল ইসলাম বলেন, জোয়ারিয়ানালার একদল ভূমিদস্যু বন বিভাগের জায়গা দখল করে মুরগির ফার্ম করতে চেয়েছিল। কিন্তু বনবিভাগের লোকজন তাদের বাঁধা দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে বন কর্মকর্তাসহ কয়েকজন বন কর্মীর ওপর হামলা করে। বিভিন্ন অস্ত্রের আঘাতে তাদের গুরুতর জখম করে।

আরও পড়ুন: নতুন আফগান সরকার চূড়ান্ত, যে কোনো সময় ঘোষণা

তিনি আরও বলেন, এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপরাধীরা চিহ্নিত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরবিএস