কাবুলে নারীদের বিক্ষোভ, পানশির নিয়ে ধ্রুমজাল

নতুন আফগান সরকার চূড়ান্ত, যে কোনো সময় ঘোষণা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪৮ পিএম

আজ যে কোনো মুহূর্তে আফগানিস্তানের নতুন সরকার গঠনের ঘোষণা দিতে পারে তালেবান। দলটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, সরকার গঠনের প্রস্তুতি প্রায় শেষ। যে কোনো সময় ঘোষণা দেওয়া হতে পারে।

এদিকে আফগানিস্তানের পানশির উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে তালেবান। আর, কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদের সামনে তালেবান বিরোধী বিক্ষোভ করেছে আফগান নারী অধিকারকর্মীরা।

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কাবুল দখলের ২০ দিন পর সরকার গঠনের পথে অনেকটাই এগিয়ে গেছে তালেবান।

শুক্রবার সরকার গঠনের কথা থাকলেও শেষ পর্যন্ত সেটি আর সম্ভব হয়নি। রাজধানী কাবুল এখন সরগরম তালেবান নেতাদের আনাগোনায়। বিভিন্ন সূত্রের তথ্য মতে তালেবানের নতুন সরকারের নেতৃত্বে থাকছেন গোষ্ঠীটির সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গণি দেরাদর।

image


সরকার গঠনের মধ্যেই আফগানিস্তানের পানশিরে লড়াই চালিয়ে যাচ্ছে তালেবান। পানশির উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে তালেবান।

তবে তাদের জয়ের দাবি প্রত্যাখ্যান করেছে পানশিরের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের মুখপাত্র আলী নাজারি, তিনি জানান প্রকৃতপক্ষে তালেবানকে পিছু হটিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, আফগানিস্তানে ক্রমেই ছড়িয়ে পড়ছে তালেবান বিরোধী বিক্ষোভ। শুক্রবার কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদের সামনে আফগান নারী অধিকার কর্মীরা বিক্ষোভ করেছেন। তারা নারীদের শিক্ষাসহ নানা অর্জন রক্ষার জন্য তালেবানের প্রতি দাবি জানান।

image


আরও পড়ুন: আফগানিস্তানের সরকারি ইমেইল অ্যাকাউন্ট বন্ধ করলো গুগল

এমন পরিস্থিতির মধ্যে জব্দ করে রাখা হয়েছে মার্কিন রিজার্ভে থাকা আফগানিস্তানের বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণ। শিগগিরই এসব সম্পদ ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ফলে সরকার গঠনের পরই অর্থ সঙ্কটে পড়তে যাচ্ছে তালেবান। ১৫ আগস্ট কাবুল পতনের পর এখনোও পর্যন্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন দিতে পারেনি তালেবান।


একাত্তর/আরবিএস  

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর