গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট

গাজীপুর সিটি করপোরেশনের একটি ঝুট গুদামে আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় পূবাইল মাজুখান এলাকার একটি ঝুট গুদামে আগুনের ঘটনাটি ঘটে। 


স্থানীয়রা জানান, এখানে প্রায় ৭০টি গুদাম রয়েছে। এই গুদামগুলোর মালিক আট জন। প্রতিটি গুদামেই কমবেশি আগুন লেগে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে এসেছি। টঙ্গী ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে।


আরও পড়ুন: বিস্ফোরক মামলায় মামুনুলের বিরুদ্ধে চার্জ গঠনের দিন ধার্য

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

একাত্তর/এসি