টেকনাফে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে অস্ত্রসহ দুই ডাকাতকে প্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‍্যাব) সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ১টি এসবিবিএল এবং ৪টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। 

আটককৃতরা হলেন, টেকনাফের রঙ্গিখালী জুম্মাপাড়ার কামাল হোসেনের ছেলে হেলাল উদ্দিন (২০) এবং কালা মিয়ার ছেলে মো. ইসমাঈল (২৫)। দুজনেই একই এলাকার বাসিন্দা।

এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, টেকনাফের ওই এলাকায় ফরিদুল আলম গ্রুপ কুখ্যাত ডাকাত গ্রুপ হিসেবে পরিচিত। উক্ত ডাকাত গ্রুপ রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় খুন, অপহরণ, অস্ত্র, মাদক, ধর্ষণসহ বিভিন্ন অপরাধে জড়িত। 

একাত্তর/ এনএ