সুন্দরবন সংলগ্ন তিন গ্রামে রাতের ঘুম হারাম!

লোকালয়ে বাঘের থাবা!

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ এএম

সুন্দরবনের গহীন জঙ্গল ছেড়ে লোকালয়ে আবার হানা দিয়েছে বনের রাজা! ভোলা নদীর তীরে এক মৃত গরুর দেহাবশেষ আর কাদায় বিশাল বিশাল বাঘের তাজা পায়ের ছাপ- ব্যস, এই দেখেই সুন্দরবন সংলগ্ন তিন গ্রামের মানুষের বুকের ভেতর ঢিপঢিপানি শুরু হয়ে গেছে। বাঘের এমন হুংকার আর সম্ভাব্য আক্রমণের আশঙ্কায় এক রাতের ব্যবধানে ঘুম উড়ে গেছে শরণখোলার তিন গ্রামের বাসিন্দাদের!

ঘটনার সূত্রপাত পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জসংলগ্ন খুড়িয়াখালী, সোনাতলা ও রাজাপুর গ্রামে। জানা যায়, গত রবিবার রাতে সুন্দরবনসংলগ্ন ভোলা নদীর চরে একটি মৃত গরুকে বাঘে সাবাড় করে কেটেছে বলে দেখতে পান স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে অর্ধেক খাওয়া গরুর অবশিষ্টাংশের পাশাপাশি থাবা বসানো বাঘের স্পষ্ট পায়ের ছাপ নজরে আসতেই পুরো এলাকায় চাউর হয়ে যায় ‘বাঘ এসেছে!’ খবর।


পরদিন সোমবার সকালেও পানির চরে বাঘের যাতায়াতের নতুন ছাপ দেখা গেলে আতঙ্কের পারদ চরম আকার ধারণ করে।

বাঘের এই আকস্মিক পদচারণায় আতঙ্ক ছড়িয়ে পড়লে মাঠে নামে ওয়াইল্ড টিমের ভিলেজ টাইগার রেসপন্স টিমের সদস্য ও বন বিভাগ। ওয়াইল্ড টিমের শরণখোলা উপজেলা ফ্যাসিলিটেটর আলম হাওলাদার জানান, তাঁরা সরেজমিনে গিয়ে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি চালিয়ে বাঘের তাজা পায়ের ছাপের সত্যতা পেয়েছেন।

এরপর থেকেই পুরো এলাকায় মাইকিং করে এলাকাবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বাঘের আক্রমণ থেকে বাঁচতে গ্রামবাসীও রাত জেগে লাঠি-মশাল হাতে পাহারার বন্দোবস্ত করেছেন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানিয়েছেন, লোকালয় ও বন একেবারে কাছাকাছি হওয়ায় খাবার বা সুবিধার খোঁজে মাঝেমধ্যেই বাঘ কিংবা হরিণ নদী পার হয়ে চলে আসে। তবে লোকজনের উদ্দেশ্যে তাঁর কড়া বার্তা- রাতে একা একা ঘোরাঘুরি একদম বন্ধ রাখতে হবে।

একই সঙ্গে তিনি এলাকাবাসীকে মনে করিয়ে দেন, কোনো অবস্থাতেই বাঘের ওপর চড়াও হওয়া বা তার ক্ষতি করা যাবে না। লোকালয়ে বাঘের দেখা মিললেই যেন আইন নিজের হাতে না তুলে নিয়ে তৎক্ষণাৎ বন বিভাগকে খবর দেওয়া হয়। আপাতত বাঘের এই রক্তহিম করা আতঙ্কে তটস্থ শরণখোলার তিন গ্রামের মানুষ, আর পরিস্থিতি সামাল দিতে সজাগ দৃষ্টি রাখছে বনের প্রহরীরা।

একাত্তর/এআরএস
সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে বাঘের আনাগোনা বেড়েছে। গত এক সপ্তাহে বনটির অন্তত তিনটি আলাদা এলাকায় বাঘের উপস্থিতি ও গর্জন শোনার খবর পাওয়া গেছে। এর মধ্যে ইকোট্যুরিজম স্পটের বেড়া ছিঁড়ে একটি বাঘ...
দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচের ২২ গজে বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিলেন না ঠিকই, কিন্তু পুরো ম্যাচের প্রতিটি বলে জড়িয়ে ছিল তাওহিদ হৃদয়দের ভাগ্য! জিম্বাবুয়ে জিতলে ফাইনালের...
শারদীয় দুর্গোৎসবের শেষ প্রহরে এসে মহানবমী আমাদের সামনে নিয়ে এসেছে আনন্দ ও বিদায়বেদনার এক গভীর মিশ্র অনুভূতি। শরতের নীল আকাশ, কাশফুলের দোলা আর ঢাকের বাদ্যে যে উৎসবের সূচনা হয়েছিল, নবমীতে এসে তার...
ব্যক্তিগত জীবনের ঘাত-প্রতিঘাত আর নিত্যনতুন বিতর্কে সংবাদের শিরোনামে থাকা যেন চিত্রনায়িকা পরীমনির গা-সওয়া বিষয়। বিতর্ক আর পরীমনি- দুই যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ! তবে এবার তিনি আলোচনার কেন্দ্রে কোনো...
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাজিরপুরে সরকারি জমি দখল, প্রভাব বিস্তার কিংবা নামমাত্র ইজারা নিয়ে বহুতল ভবন নির্মাণের মাধ্যমে নতুন করে কাউকে ‘মাফিয়া ডন’ হতে দেয়া হবে না বলে স্পষ্ট হুশিয়ারি উচ্চারণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর