একদিনে রাজশাহীতে করোনা ও উপসর্গে ছয় মৃত্যু

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিক্যালের করোনা ইউনিটে ৬ জনের মৃত্যু হয়েছে। 

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮তা পর্যন্ত মৃতদের মধ্যে ২ জন করোনা আক্রান্ত ছিলেন এবং ৪ জন উপসর্গ নিয়ে মারা যান।

মৃতদের মধ্যে রাজশাহী জেলার বাসিন্দা ছিলেন ৪ জন, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের ছিলেন একজন করে। 

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালটির করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৪ জন। এনিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১৫৩ জন। 

আরও পড়ুন: বসিলায় আটক জঙ্গি সম্পর্কে যা জানা গেলো

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজশাহীর দুইটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৫৬টি নমুনা পরীক্ষা করে ৩৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়, যা পরীক্ষা বিবেচনায় ১০ দশমিক ৬৭ শতাংশ। 


একাত্তর/আরএইচ