ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মীরডাঙ্গী বাজার সংলগ্ন পাকা সড়কে চলন্ত মোটরসাইকেলের সাথে সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম সায়েদা বেগম (৬৫)।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সায়েদা মীরডাঙ্গী বাজার মহাসড়ক সংলগ্ন নিজ বাড়ি থেকে বাড়ির ময়লা ফেলার জন্য পাকা সড়ক অতিক্রম করছিলেন সায়েদা। এসময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: তাসলিমার দাওয়াতের গন্তব্য বাসের ধাক্কায় পৌঁছল মৃত্যুতে
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল বলেন, দুর্ঘটনায় নিহতের পরিবার থেকে কোন অভিযোগ দায়ের করা হয়নি।
একাত্তর/আরএ