ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতীতে ফসলি খেতে কৃষকের পেতে রাখা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মোহাম্মদ রেজাউল ইসলাম (৩৫) না‌মে কৃষ‌ক নিহত হ‌য়ে‌ছেন।

শ‌নিবার (১১ সেপ্টেম্বর) বিকে‌লে উপজেলার দুপুরিয়ায় এলাকায় এ ঘটনা ঘ‌টে। নিহত রেজাউল ওই গ্রা‌মের মোজ্জাম্মেল হকের ছেলে।

পু‌লিশ জানায়, বি‌কে‌লে রেজাউল তার ধান খেতে বিষ দিয়ে আসার পথে পাশের শফিউল্লাহর জমিতে পেতে রাখা বিদ্যুতের ইঁদুর মারার ফাঁদে আটকে পড়ে সে। পরে আশপাশের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ভুল বিকাশ নম্বরে কপাল পুড়ছে তিনশ’ বয়স্ক মানুষের

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফা‌য়েজুর রহমান ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।


একাত্তর/আরএ