সিলেটে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ৯, আহত ১৫

সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১৫ জন। 

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

‎সিলেট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, এদিন সকালে কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়। 

এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেলে নেয়া হয়েছে। 

তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম–পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।