সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, বিভাগে মোট ২০৯

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৯ পিএম

কোনো অবস্থাতেই সিলেটে পিছু ছাড়ছে না হামের প্রকোপ। সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে রিহাম ও নাফসান নামে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

মারা যাওয়া শিশু দুটির মধ্যে ১১ মাস বয়সী রিহামের বাড়ি সুনামগঞ্জে এবং আট মাস বয়সী নাফসানের বাড়ি হবিগঞ্জে। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৯ জনে। মৃতদের মধ্যে চার জন প্রাপ্তবয়স্ক এবং বাকি সবাই শিশু।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা যাওয়া ২০৯ জনের মধ্যে সিলেট জেলার ৮৩ জন, সুনামগঞ্জের ৭৫ জন, হবিগঞ্জের ৩৪ জন এবং মৌলভীবাজারের ১৭ জন রয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৫৪৯ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২১ জন এবং এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০৯ জন ভর্তি রয়েছেন। এছাড়া বিভাগের অন্য সরকারি ও উপজেলা হাসপাতালেও চিকিৎসাধীন রয়েছেন অনেকে।

গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে ৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১৪২ জন সন্দেহভাজন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এক জানুয়ারি থেকে সাত নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট এক হাজার ১৬৭ জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। জেলাভিত্তিক আক্রান্তদের মধ্যে সিলেটে ৪৪২ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ২১০ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জন রয়েছেন।

একাত্তর/এসি
অর্থনৈতিক উন্নয়নের জন্য রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার পাশাপাশি স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্যতম পূর্বশর্ত বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে হেফাজতে নির্যাতনের শিকার হয়ে রায়হান আহমদ নিহত হওয়ার আলোচিত মামলায় প্রধান আসামি বরখাস্ত উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই...
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ লিখে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করা সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে সিলেট বিভাগীয় কমিশনারের...
পূজামণ্ডপ পাহারা দেওয়ার কথা, কিন্তু সেই নিরাপত্তাবেষ্টনী ছেড়ে হাতে মাইক তুলে নিয়ে গানের জলসায় মেতে উঠেছিলেন এক পুলিশ কর্মকর্তা! তবে সেই গানের সুরই শেষ পর্যন্ত তাঁর জন্য কাল হয়ে দাঁড়াল। অন ডিউটিতে...
ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা...
নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি বাড়াতে বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের একটি বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী। 
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সম্পর্কের পরিবর্তন, নতুন সম্ভাবনা এবং বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে ঢাকায় একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর