মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে নবম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীর নগ্ন ছবি সামাজিক মাধ্যম ম্যাসেঞ্জারে শেয়ার করায় চার যুবককে আটক করে পুলিশ।
রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুর একটায় আটককৃত যুবকদের আদালতে প্রেরণ করা হলে আমলি আদালত-৪ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুক্তা মন্ডল অভিযুক্তদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আটককৃত অভিযুক্তরা হলেন আমতলী গ্রামের সিয়াম (১৯), রায়হান (১৯), মুন্না শেখ (১৯) ও মুন্না শিকদার (১৯)।
ভুক্তভোগী স্কুল ছাত্রীর মা জানান, একই উপজেলার মারিয়ালয় গ্রামের শিমুল বেপারীর ছেলে সাগর বেপারীর (২২) সাথে তার মেয়ের বন্ধুত্বপূর্ন সম্পর্ক। সাগর বেপারী ওই স্কুল ছাত্রীর মোবাইলের হোয়াটসঅ্যাপে ফোন করে চ্যাটিংয়ের মাধ্যমে অশ্লীল ছবি ধারণ করে। পরে ধারণকৃত ছবিগুলো ওই স্কুল ছাত্রীর মায়ের মোবাইলে পাঠিয়ে ১৫ হাজার টাকা দাবী করে। টাকা না দিলে ছবি ভাইরাল করে দেওয়ার হুমকিও প্রদান করে স্কুল ছাত্রীর পরিবারকে।
আরও পড়ুন: বিগ বস ওটিটির প্রথম মৌসুমের বিজয়ী দিব্যা
ধারণকৃত ভিডিওগুলো সাগর তার চার বন্ধুর ফেসবুক ম্যাসেঞ্জারে শেয়ার করে।
স্কুল ছাত্রীর মা টঙ্গীবাড়ী থানায় হাজির হয়ে পাঁচ জনকে আসামী করে অভিযোগ করলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলমের নির্দেশে চার জনকে গ্রেফতার করে এসআই রিয়াজুল ইসলাম। তবে অপর আসামী সাগর বেপারী এখনও পলাতক রয়েছে।
টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মাহাবুব আলম জানান, চার আসামীকে গ্রেপ্তার করে সাতদিন করে রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছিল। আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অপর আসামী সাগর বেপারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
একাত্তর/টিএ