বিগ বস ওটিটির প্রথম মৌসুমের বিজয়ী দিব্যা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৯ পিএম

বিশ্বব্যাপী জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’। আর সেই জনপ্রিয়তা ভিন্নমাত্রা পেয়েছে ভারতে এসে। এই বিয়্যালিটি শো’র পাত্র-পাত্রীরা নিমিষেই বনে যান তারকা।

এতো দিন টিভি পর্দায় সীমিত ছিলো বিগ বসের ভারতীয় সংস্করণ। কিন্তু করোনাকালে এই শো ছড়িয়েছে মোবাইল অ্যাপে। নাম হয়েছে ‘বিগ বস ওটিটি’।

চলতি বছরই প্রথম ওটিটি প্ল্যাটফর্মে শুরু হয় এই জনপ্রিয় রিয়্যালিটি শো। আর তাতে বিজয়ী হয়ে বাজিমাৎ করেছেন মডেল ও টিভি তারকা দিব্যা আগরওয়াল।

গত শনিবার তাঁর হাতে ট্রফি তুলেদেন বিগ বসের সঞ্চালক করণ জোহার। সঙ্গে ২৫ লক্ষ রুপি। শো জেতার পর পরিবার ও প্রেমিক বরুণ সুদের সঙ্গে সেই জয় সেলিব্রেটও করেন দিব্যা।

image


এমন অর্জনে দিব্যা পেছনে ফেলেছেন অপর দুই প্রতিযোগী নিশান্ত ভাট ও শামিতা শেঠি। অভিনেত্রী শিল্পা শেঠির ছোট বোন শমিতা, যার নাম এসেছে ভারতের পর্নোকাণ্ডে।

বিগ বস ওটিটি’র প্রথম খেতাবের সঙ্গে দিব্যা আরেকটি পুরস্কারও পেয়েছেন। সেটি হলো বিগ বস সিজন-১৫ তে সরাসরি অংশগ্রহণ, যার শুটিং হবে আসছে অক্টোবরে।

পেশায় মডেল ও অভিনেতা দিব্যা বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার টেরেন্স লুইসের কাছে নাচের তালিম নিয়েছেন। আর, রাগিনী এমএমএস রিটার্নে প্রথম অভিনয় করেন তিনি।

আরও পড়ুন: বাংলায় গাইতে চান ‘মাগে হিতে’ খ্যাত শিল্পী ইয়োহানি

দর্শকের ভোটে বিগ বস ওটিটির প্রথম বিজয়ী দিব্যার কাছে এটাই প্রথম রিয়্যালিটি শো নয়, এর আগে স্প্লিটসভিলা ও রোডিসে অংশগ্রহণ করেছিলেন তিনি।

image


বিগ বস ওটিটির প্রথম মৌসুম চলার সময় বিদ্যা প্রথম আলোচনায় আসেন কখনও নেহা ভাসিন, কখনও শামিতা শেটির সঙ্গে ঝগড়ায় জড়িয়ে।

এমনকি সেই সময় শমিতার পক্ষ নিয়ে দর্শকদের তোপের মুখে পড়েছিলেন করণ জোহর। এমন কি বিগ বসের ঘরেও করণের পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন তোলেন দিব্যা।

বিগ বসের সবচেয়ে বড় চমক থাকে কারো সঙ্গে সম্পর্ক। দিব্যা তার সেই সম্পর্ক গড়েন প্রেমিক বরুণ সুদের সঙ্গেই। কিন্তু বরুন মাঝ পথে চলে যান।

এরপর বিদ্যা একাই পা রাখেন বিগ বসের বাড়িতে। সেখানে সম্পর্ক তৈরি হলেও বেশিদিন স্থায়ী হয়নি। কোনও সম্পর্কে ছাড়াই বিগ বসের ঘরে শেষ হাসি হাসলেন দিব্যা আগরওয়াল।


একাত্তর/টিএ

নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী এবং অন্তর্গতভাবেই একজন খাঁটি শিল্পী।
বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট চর্চার অন্যতম পথিকৃৎ, ‘পাপেটম্যান’ খ্যাত মুস্তাফা মনোয়ার শেষবারের মতো কফিনবন্দি হয়ে ফিরলেন তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে। 
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের শেষকৃত্যের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সোমবার (২৯ জুন) স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে এই গুণী শিল্পীর মরদেহ। মঙ্গলবার (৩০ জুন) নামাজে...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সিঙ্গাপুর থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ করেছেন কি না—সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র...
প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল ভারতের রাজধানী দিল্লি। এই পরিস্থিতিতে আন্দোলনরত ছাত্র ও ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রতিনিধিদের...
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হাজার হাজার তরুণ শিক্ষার্থীর সংসদ ভবন অভিমুখে পদযাত্রা, কাঁদানে গ্যাস, টিয়ারশেল ও লাঠিচার্জে আহত শতাধিক বিক্ষোভকারী—বিজেপি সরকারের জন্য গত কয়েক...
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বাজারে যেসব আলোচনা চলছে, তা শুধুই  ‘গুঞ্জন’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করবেন কি না—সেটি সম্পূর্ণ তার নিজস্ব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর