মাছের আড়তে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে বহু দোকান

পটুয়াখালীর মৎস্য বন্দর মহিপুরে মাছের আড়তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার দিবাগত রাত একটার দিকে মাছের মার্কেটে আগুন লাগে। আগুনে মাছের আড়তের বেশ কয়েকটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনা স্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 
তিনি আরও জানান, কিভাবে আগুনের সূত্রপাত সেটা এখনই বলা সম্ভব না। কি পরিমাণ ক্ষয় ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় আমাদের এক ফায়ার ফাইটারের মাথায় আঘাত লাগলে আমরা তাকে হাসপাতালে পাঠিয়ে দেই।