বিচ কার্নিভাল: ২৩ ও ২৪ অক্টোবর উৎসবে মাতবে সাগরকন্যা কুয়াকাটা

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫১ এএম

দীর্ঘ ৯ বছর পর সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী পর্যটন কার্নিভাল। আগামী ২৩ ও ২৪ অক্টোবর এই বর্ণাঢ্য বিচ কার্নিভালের আয়োজন করেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। আয়োজকদের আশা, এ উৎসব ঘিরে পাঁচ থেকে ছয় লাখ পর্যটকের সমাগম ঘটবে কুয়াকাটায়।   

কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে দেশ-বিদেশে ব্যাপকভাবে তুলে ধরতে এবং এ অঞ্চলকে আন্তর্জাতিকভাবে আকর্ষিত করতে রোববার (৪ অক্টোবর) বিকেলে পর্যটন মোটেল হলিডে হোমসের মিলনায়তনে এক প্রস্তুতি ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. সামীমুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন।   

মতবিনিময়সভায় পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেন, পর্যটন শিল্পের কাঙ্ক্ষিত বিকাশ ও বিস্তার ঘটাতে পারলে বিশ্বের পর্যটকরা কুয়াকাটায় আসবে। আমরা আশা করছি, দুই দিনের এই কার্নিভালে প্রায় পাঁচ থেকে ছয় লাখ পর্যটকের উপস্থিতি থাকবে।   

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন বলেন, কার্নিভালটি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হলে তা কুয়াকাটার বিশ্বব্যাপী পর্যটন প্রসারে চমৎকার ও যুগান্তকারী এক সুযোগ সৃষ্টি করবে।

আয়োজক প্রতিষ্ঠান অ্যাকশনকাট এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও চলচ্চিত্র প্রযোজক অনন্য মামুন জানান, উৎসবমুখর এই কার্নিভালে বিচ ম্যারাথন, হেলথ ট্যুরিজম, পুঁথি পাঠ, বর্ণাঢ্য ফ্যাশন শো, মিউজিক কনসার্ট, কিডস বিচ ফুটবল, বিচ ক্রিকেট, বিচ ভলিবল, ফুড ফেস্টিভ্যাল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ঘুড়ি উৎসবের মতো নানা ইভেন্ট থাকবে।

এসব আয়োজনে বিনোদন ও ক্রীড়া জগতের তারকা সংগীতশিল্পী প্রীতম হাসান, কেয়া পায়েল, সংগীতশিল্পী হাসান, চিশতী বাউল, চলচ্চিত্র অভিনেতা সিয়াম আহমেদ, জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও বর্তমান জাতীয় দলের তারকা তাওহীদ হৃদয়সহ আরও অনেকে অংশ নেবেন।

প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে পর্যটন কর্পোরেশনের পরিচালক মো. গনি উল আজম, পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক, পর্যটন পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক অনির্বান চাকমা এবং কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু তালেব উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
বঙ্গোপসাগরে এখন কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না, তার ওপর যোগ হয়েছে জলদস্যুতার আতঙ্ক। তবে সাধারণ কোনো ডাকাত দল নয়; অভিযোগ উঠেছে, মাছ ধরার আড়ালে বড়ো ট্রলার নিয়ে একশ্রেণির জেলে রূপী দস্যু হামলা...
পটুয়াখালীর কলাপাড়ার একটি মাধ্যমিক বিদ্যালয়ে হিস্টেরিয়া বা মানসিক রোগজনিত সমস্যায় আক্রান্ত হয়ে প্রায় অর্ধশতাধিক ছাত্রী, শিক্ষক ও কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন।
একদিকে সাগরের বিস্তীর্ণ জলরাশি, অন্যদিকে নদীর বুক চিরে ছুটে চলা জেলে নৌকার সারি। কোথাও বালুচরে লাল কাঁকড়ার ছোটাছুটি, কোথাও ঝাউবনের পাতায় বাতাসের মৃদু দোলা; আবার কোথাও সবুজ বনের নীরবতা ভেঙে ভেসে...
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন সাগরে একটি মাছ ধরার ট্রলার বিকল হয়ে চারদিন ধরে ভেসে থাকার পর ১৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। 
দেশের ছয়টি বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী...
অটোরিকশার চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। একই সঙ্গে পুলিশি হয়রানি বন্ধ করে...
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি শৌচাগার থেকে অজ্ঞাত এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার স্থান থেকে রক্তামাখা দেয়াল, একটি ছুরি ও রক্তভরা একটি ভ্যানিটি ব্যাগ পাওয়ার কথা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালিয়ে তিনটি কিশোর গ্যাংয়ের পাঁচজন মূলহোতাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর