পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্র গোসলে নেমে থেকে ঢেউয়ের তোড়ে জ্ঞান হারিয়ে ভেসে যাওয়ার সময় এক পর্যটককে জীবিত উদ্ধার করেছে সেচ্ছাসেবক ও ট্যুরিস্ট পুলিশ। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সন্ধা সাতটার দিকে তাকে উদ্ধার করে কুয়াকাটার তুলাতলী ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
ওই পর্যটকের নাম মিঠুন হালদার। তিনি পিরোজপুর জেলার নেছারাবাদের মনেন্দ্র হালদারের ছেলে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের উপ পরিদর্শক মো. হাফিজুর রহমান জানান, কয়েকজন যুবকের ডাকাডাকি শুনে সাগর পাড়ে গিয়ে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। তখন তিনি অজ্ঞান ছিলেন।
তিনি জানান, মিঠুন একা কুয়াকাটায় ঘুরতে এসে ট্যুরিস্ট পুলিশের নিষেধ অমান্য করে রাতের আঁধারে উত্তাল সাগরে গোসলে নেমে এ দুর্ঘটনার কবলে পড়েন।
হাসপাতালের চিকিৎসক মুমশাদ সায়েম পুনমের বরাত দিয়ে তিনি আরও জানান, বর্তমান মিঠুন শঙ্কামুক্ত।