জাহাজে সাত খুন: সন্দেহভাজন একজন গ্রেপ্তার

বহুল আলোচিত চাঁদপুরের হাইমচরের মাঝিরচর এলাকায় এমভি আল বাকেরা জাহাজে সাত খুনের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে র‌্যাবের এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম আকাশ মণ্ডল ওরফে ইরফান। তাকে বাগেরহাট জেলার চিতলমারী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে দিকে মেঘনা নদীর হরিণা এলাকায় থেমে থাকা একটি জাহাজ থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জাহাজটিতে ডাকাতরা হামলা চালিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।