বরিশালে বাসের চাপায় দম্পতিসহ কোলের শিশু নিহত

বরিশালে বাসের চাায় মোটরসাইকলে আরোহী এক দম্পতি ও তাদের কোলে থাকা শিশু সন্তানসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে পৌনে একটার দিকে জেলার গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরিশালের উজিরপুর পৌর এলাকার ফিরোজ মাহমুদ, তার স্ত্রী এবং তাদের এক বছর বয়সী কন্যাসন্তান।

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোরে যাত্রীবাহী বাসের চাপায় 

গৌরনদী থানার অফিসার ইনচার্জ জানান, দুপুরে ফিরোজ মাহমুদ তার স্ত্রী ও এক বছরের কন্যাসন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে মহাসড়কের বাটাজোর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা ‘আনন্দ সুপার সার্ভিস পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফিরোজ মাহমুদ, তার স্ত্রী ও শিশু সন্তান নিহত হন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করেছে হাইওয়ে পুলিশ। তবে বাসের চালক বা তার সহকারী কাউকে আটক করা সম্ভব হয়নি, তারা পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার ও পরবর্তী আইনি প্রক্রিয়া শুরুর কাজ চলছে।