বাসে তল্লাশি, যাত্রীর ব্যাগে মিললো বিদেশি পিস্তল

কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তলসহ একজনকে আটক করেছে পুলিশ। এসময় দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

সোমবার রাতে জেলার চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকা থেকে তাকে অস্ত্রসহ আটক করা হয়।

আটক ব্যক্তির নাম কামাল হোসেন (৪৭)। তিনি জেলার চৌদ্দগ্রাম উপজেলার তুলাপুষ্কুরনী এলাকার বাসিন্দা।

অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (ট্রাফিক অ্যান্ড ডিবি) মোহাম্মদ নাজমুল হাসান জানান, ওই এলাকায় মহাসড়কের ঢাকাগামী লেনে পুলিশ চেকপোস্ট বসায়। এসময় মিয়ামি বাসের এক যাত্রীকে সন্দেহ হয়। পরে তল্লাশি করলে তার হাতে থাকা ব্যাগে দুইটি ম্যাগজিনসহ একটি পিস্তল উদ্ধার করে। এ ঘটনায় চান্দিনা থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।