ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার সকালে মহাসড়কের সুয়াগাজী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মীর মোহাম্মদ মারুফ।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, চট্টগ্রামমুখী একটি লিচুবাহী ট্রাক দাঁড়িয়ে থাকা আরেকটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের ড্রাইভার এবং সহযোগী মারা যায়। এসময় কাভার্ড ভ্যানে থাকা দুইজন গুরুতর আহত হন। তবে, তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।
মীর মোহাম্মদ মারুফ আরও বলেন, আমরা লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।