ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে দুই মাদক কারবারিকে আটক করেছে শিক্ষার্থীরা।
শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ট্র্যাফিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালনকালে ওই দুইজনকে আটক করে। পরে তাদের সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা সেনানিবাস এলাকার সমন্বয়ক শরিফুল ইসলাম জানান, ঢাকামুখী একটি সিএনজিকেকে থামতে বললে এটি দ্রুত চালিয়ে পালিয়ে যেতে চায়। শিক্ষার্থীরা দৌড়ে সিএনজিটির গতিরোধ করে। পরে তল্লাশি চালিয়ে অনেকগুলো কার্টুন ভর্তি ফেনসিডিল জব্দ করা হয়। সাথে আটক করা হয় দুইজনকে।
তিনি আরও জানান, আটক দুই অভিযুক্তকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।