‘ধর্ম যার যার রাষ্ট্র সবার, আমরা সবাই বাঙালি’ -স্লোগানে সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।
শনিবার বিকেল সাড়ে চারটার দিকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস বকশির নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নগরের রানির বাজার থেকে নগরের প্রাণকেন্দ্র কান্দিরপাড় হয়ে চকবাজার পৌঁছায়। পরে চকবাজার থেকে পুনরায় কান্দিরপাড় হয়ে ঈশ্বর পাঠশালাতে গিয়ে শেষ হয়।
এসময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন যুবঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক খোকন চন্দ, শ্যামল কুন্ড, ত্রিশূল সংঘের আশিষ, ছাত্র ঐক্যের উজ্জ্বলদের শোভন প্রমুখ।
বক্তারা কুমিল্লায় সংখ্যালঘুদের বাড়িঘরে আগুন, পাঠাগারে আগুনসহ নির্যাতন বন্ধের দাবি জানান। এবং দ্রুত বিভিন্ন জায়গায় হামলায় যারা অভিযুক্ত তাদের আইনের আওতায় আনার দাবি জানান।
অধ্যক্ষ তাপস বকসি বলেন, দেশ সংস্কারের অংশ নিতে চান হিন্দুনেতৃবৃন্দরা। অবিলম্বে সব ধরনের হামলা বন্ধ করতে হবে।