ডাকাত ধরে সেনাবাহিনীর কাছে তুলে দিলো জনতা

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৫:৫৪ পিএম

নোয়াখালীর সদর উপজেলা আন্ডারচর ইউনিয়নের আন্ডারচর গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের সেনাবাহিনী কাছে তুলে দেয়া হয়।

শুক্রবার রাত একটার দিকে সুধারামপুর থানা, আন্ডারচর ইউনিয়নের আন্ডারচর গ্রামে ১৫-২০ জন ডাকাতদল দেশীয় অস্ত্রসহ প্রবেশ করে।

এ সময় স্থানীয় জনতা ডাকাতদের ধাওয়া করলে তিনজন ছাড়া বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে তাদের মারধোর করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

আটক তিনজন হলেন- রাসেল, নুরুদ্দিন এবং তারেক। আটকের সময় তাদের কাছ থেকে দুইটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাতে ডাকাতির জন্য আন্ডারচর এলাকায় ১৫ থেকে ২০ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ প্রবেশ করে। এ সময় স্থানীয়রা তাদের ধাওয়া দিলে ওই তিনজন ধরা পড়েন।

পরে সুধারাম থানা ক্যাম্প কমানডার ওয়ারেন্ট অফিসার নাসিরের নেতৃত্বে দুইটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে আটক তিনজনে উদ্ধারে করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় আসামিদের প্রত্যেককে দুইমাসের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

একাত্তর/আরএ
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের একটি পরিত্যক্ত জমি থেকে উদ্ধার করা ৯৬টি মাইন সফলভাবে নিষ্ক্রিয় করেছে যশোর সেনানিবাসের বোম ডিসপোজাল টিম।
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর