কুমিল্লায় বাস চাপায় দুই পথচারী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহসড়কের কুমিল্লার বুড়িচংয়ে বাস চাপায় দুই পথচারী নিহত হয়েছেন।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে মহাসড়কের কালাকচুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার সদর উপজেলার রাচিয়া এলাকার আরব রহমানের স্ত্রী বৃদ্ধা রাজিয়া বেগম ও তার পাঁচ বছরের নাতি ইসমাইল হোসেন।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, বেপরোয়া গতিতে আসা এশিয়া এয়ারকনের একটি বাস দুই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি ইকবাল বাহার বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।