ব্রাহ্মণবাড়িয়ায় শীতকালীন সবজি চাষের পালে হাওয়া

ব্রাহ্মণবাড়িয়ায় এবার পর্যাপ্ত শীতকালীন সবজির চাষ হচ্ছে। ফলনও বেশ ভালো। আর ভালো দাম পাওয়ায় সবজি চায়ে আগ্রহ বেড়েছে অনেকের। মাঠে মাঠে শোভা পাচ্ছে ফুলকপি, বাঁধাকপি, টমেটো। কৃষকরা জানিয়েছেন, রবি মওসুমের সবজি বাজারে আসলে দাম আরো কমবে।

চলতি রবি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ার বিস্তীর্ণ জমিতে শীতকালীন বিভিন্ন সবজি আবাদে ব্যস্ত চাষিরা। সাম্প্রতিক বন্যায় সবজির আবাদ কিছুটা ব্যাহত হলেও জেলার ৭২৫ হেক্টর জমিতে লাউ, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, লালশাক, পালংশাক, শিমসহ নানা জাতের শাকসবজি আবাদ হয়েছে।

কৃষকরা বলছেন, এরই মধ্যে লাউ, ঢেঁড়স, মুলা, ফুলকপি, লালশাক, পালংশাকসহ কিছু আগাম জাতের সবজি বাজারে আসতে শুরু করেছে। আর সপ্তাহ দুয়েকের মধ্যেই সব সবজি বাজারে চলে আসবে।

bramnbaria1

এদিকে জেলা কৃষি অধিদপ্তর জানিয়েছে, আবাদ বাড়াতে বসতবাড়ির আঙ্গিনাসহ অনাবাদী ও পতিত জমি চাষাবাদের আওতায় আনা হয়েছে। পাশাপাশি জেলায় প্রায় ১০ হাজার কৃষককে বীজ ও সার দেয়া হয়েছে।

কৃষি বিভাগের দেয়া তথ্য মতে, জেলায় শীতকালীন শাক-সবজি আবাদের  লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ৯৫০ হেক্টর জমিতে।