চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন সিডিএ আবাসিকের পাশে পদ্মপুকুরপাড় এলাকায় ফার্নিচার তৈরির গোডাউন ও কেমিক্যালের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (২৯ ডিসেম্বর) দিনগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।
আগুনের সংবাদে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টার তা নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, ফার্নিচার গোডাউন থেকে লাগা আগুন পাশের কেমিক্যাল দোকান ও আবাসিক ভবনে ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের নগরীর আগ্রাবাদ শাখার স্টেশন অফিসার খান মোহাম্মদ খলিলুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফার্নিচার তৈরির কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে তিনটি ফার্নিচার তৈরির কারখানা ও একটি কেমিক্যাল গুদাম পুড়ে গেছে।
এছাড়া লাভলী মেনশন ও জাহিদ সাহেবের বহুতল ভবনের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।