কুমিল্লায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুমিল্লায় বাড়ির পাশের ডোবায় পড়ে দুই শিশু মারা গেছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। 

শিশু দুটির নাম জিহাদ (৫) ও রায়হান (৩.৫)। তাদের মধ্যে জিহাদ ওই এলাকার জলিল মিয়ার ছেলে এবং রায়হান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা এলাকার রুবেল মিয়ার ছেলে। রায়হান নানাবাড়ি বেড়াতে এসেছিল। তারা সম্পর্কের মামা-ভাগনে।

শিশুদের পরিবার জানায়, তারা বাড়ির উঠানে খেলছিলো। কিছু সময় পর তাদের দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়। এক পর্যায়ে বাড়ির পাশের ডোবাতে অচেতন অবস্থায় তাদের পাওয়া যায়। উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক ফাহমিদা ইসলাম বলেন, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে।