ব্রাহ্মণবাড়িয়ায় বাইক-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত চার

ব্রাহ্মণবাড়িয়ায় দুটি মোটরসাইকেল ও  একটি সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চার আরোহী নিহত হয়েছেন। 

রোববার (৩ আগস্ট) বিকেলে জেলার বিজয়নগর উপজেলায় ঢাকা সিলেট মহাসড়কের রামপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, বিকেলে ওই স্থানে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মাধবপুরগামী অপর একটি মোটরসাইকেল ও একটি সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চার জন আরোহী নিহত হন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।