দেশের চিকিৎসা শিক্ষা ও সেবার মানোন্নয়নে নতুন মাইলফলক হিসেবে কুমিল্লায় আর্মি মেডিক্যাল কলেজের (এএমসি) স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান।
রোববার (১৫ মার্চ) কুমিল্লায় সংক্ষিপ্ত সফরকালে ৫০০ শয্যা বিশিষ্ট আর্মি মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন তিনি। এসময় কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও দোয়া করেন করেন সেনাপ্রধান। আর্মি মেডিক্যাল কলেজ এবং নির্মাণাধীন হাসপাতাল দেশের চিকিৎসা খাতের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী শিক্ষক ও শিক্ষার্থীরা।
এর আগে ২০১৫ সালের জানুয়ারিতে কুমিল্লা সেনানিবাসে পাঁচ একর জমির ওপর আর্মি মেডিক্যাল কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে নিজস্ব অর্থায়নে সাত দশমিক ০৭ একর জমির ওপর নির্মিত স্থায়ী ক্যাম্পাসের মাধ্যমে প্রতিষ্ঠানটির নতুন যাত্রা শুরু হলো। বর্তমানে কলেজটিতে প্রায় ২৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।