কিশোরগঞ্জের করিমগঞ্জে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিক্ষক হাবিবুর রহমান হাশেম এবং মোটরসাইকেল চালক সম্রাট হাসান।
হাবিবুর রহমান হাশেম ইটনা উপজেলার পুরান বাজার কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক এবং কমলভোগ গ্রামের হাজী মো. ছমির উদ্দিনের ছেলে।
চালক সম্রাট হাসান তাড়াইল উপজেলার নাজিম উদ্দিনের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ঘটনার সময় মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুইজনের মৃত্যু হয়।
করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার একেএম শাহীন মণ্ডল জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পালিয়েছে।