সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে দুইজন গ্রেপ্তার

বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে এক সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার ভোরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড  এলাকায় একটি গোশতের দোকানে চাঁদাবাজির সময় তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃত হারুনার রশিদ ও বজলুর রহমানের কাছ থেকে উদ্ধার করা হয় বেশ কয়েকটি ভুয়া পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড।

র‌্যাব-৪ মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার আরিফ হোসাইন জানান, ভোরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড  এলাকায় একটি গোশতের দোকানে গিয়ে সাংবাদিক পরিচয়ে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করেন ওই দুইজন। এসময় ব্যবসায়ীরা তাদের জিজ্ঞাসাবাদ করে সন্দেহ হলে র‍্যাবকে খবর দেন। পরে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক  করে। জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে প্রতারণার কথা স্বীকার করেছে।

প্রতারক মোহাম্মদ হারুনুর রশিদ এবং বজলুর রহমানকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে  বলে জানান র‌্যাব।