লিবিয়ায় নিহত রাজবাড়ীর সুজন ও শাহীনের বাড়িতে শোক

ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে লিবিয়ার দারনা শহরে নিহত ছয় বাংলাদেশির মধ্যে দুইজনের বাড়ি রাজবাড়ীতে। তারা হলেন- পাংশা উপজেলার যশাই ইউনিয়নের ধোপাকেল্লা গ্রামের দুলাল খা’র ছেলে সুজন খা (২৩) এবং একই উপজেলার হাবাসপুর গ্রামের আরশেদ মণ্ডলের ছেলে শাহিন রেজা (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাহিনের দুটি ছেলে সন্তান রয়েছে।

পাংশা উপজেলার পাশাপাশি দুই ইউনিয়নের দু’জনের মৃত্যুতে দুই পরিবার ও এলাকায় শোক ছড়িয়ে গেছে।

রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ জানান, পারিবারিক সূত্রে নিহতদের পরিচয় জানা গেছে। তারা লিবিয়া থেকে নদী পথে ইতালি যাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এসময় ঝড়ের কবলে পড়ে তাদের মৃত্যু হয়।