কিশোরগঞ্জে শিশু ধর্ষণ মামলার ২৪ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলার বিশম্ভপুর থানার দিঘীরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবু বাক্কার (৬০) সদর উপজেলার উত্তর কুড়েরপাড় পাটধা গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, ২০২১ সালের ২০ মার্চ কিশোরগঞ্জ সদর উপজেলার চার বছরের এক শিশুকে অপহরণের পর জোরপূর্বক ধর্ষণ করেন আবু বাক্কার। এ ঘটনায় মামলার পর অভিযুক্তকে ২৪ বছরের দণ্ড দেন আদালত। সে সময় থেকে পলাতক ছিলেন আবু। পরে শুক্রবার র্যাব প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে।
র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের কমান্ডার মো. আশরাফুল কবীর জানান, আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলছে।