বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার এক

রাজবাড়ীর পাংশায় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপহরণের পর ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. লিটন মন্ডল (২৯) রাজবাড়ীর পাংশা উপজেলার সুজানগর গ্রামের বাসিন্দা।

র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তি জানায়, গত ৮ সেপ্টেম্বর বিকেলে পাংশা উপজেলার হাবাসপুর গ্রামের আব্দুল মালেক মন্ডলের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে লিটন মন্ডল তার সহযোগীরা ভুক্তভোগীকে অপহরণ এবং পরে ধর্ষণ করে।

এ ঘটনায় পাংশা থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। মামলা দায়েরের পর থেকেই লিটন পলাতক ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার লিটন অভিযোগ স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব। তাকে রাজবাড়ীর পাংশা থানায় হস্তান্তর করা হয়েছে।