রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে দুর্বৃ্ত্তের আগুন

রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ওই আগুন নিয়ন্ত্রণ করেছে ফায়ার সার্ভিস।

রোববার দিবাগত রাত ১২টার দিকে জেলা শহরের বিনোদপুর এলাকায়  পার্কিংয়ে থাকা ট্রাকে আগুন দেওয়া হয়। 

ওই ট্রাককের মালিক বিনোদপুর এলাকার মো. হাসিবুর হাসান। তিনি  প্রবাসে থাকায় ভাই রমজান আলী ব্যবসা চালিয়ে আসছেন। 

স্থানীয়রা জানান, ট্রাকটি বিক্রির উদ্দেশে প্রায় দুই মাস যাবত একই স্থানে রাখা হয়। রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় বাসিন্দারা ট্রাকে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে রাজবাড়ী সদর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এখনও অভিযোগ পাওয়া যায়নি। পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।