ফরিদপুর-৩ (সদর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ।
বেসরকারিভাবে পাওয়া ফলে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী শামীম হকের চেয়ে ৫৯ হাজার ৯ ভোটের ব্যবধানে জয়ী হন তিনি।
ফরিদপুর-৩ আসনে ১৫৪ কেন্দ্রের মধ্যে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি এ কে আজাদ পেয়েছেন এক লাখ ৩৪ হাজার ৯৮ ভোট আর নৌকার প্রার্থী শামীম হক পেয়েছেন ৭৫ হাজার ৮৯ ভোট।
এই আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আসনের ১৫৪ কেন্দ্রের মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ১০ হাজার ৮২৪, বাতিল ভোট ২ হাজার ২০০, সর্বমোট প্রদত্ত ভোট ২ লাখ ১৩ হাজার ২৪টি। আর প্রদত্ত ভোটের শতকরা হার ৫২ দশমিক ৬৯ শতাংশ।
ভোটের কয়েকদিন আগে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পদক থেকে অব্যাহতি পান আজাদ।
ফরিদপুর-৩ আসনে এ কে. আজাদ ও শামীম হকের সঙ্গে আরও প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশ কংগ্রেসের মুঈদ হোসেন আরিফ (ডাব) তার প্রাপ্ত ভোট ৪৪১, জাতীয় পার্টির এস, এম, ইয়াহিয়া (লাঙ্গল) তার প্রাপ্ত ভোট ৫৮৩, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের গোলাম রাব্বানী খাঁন (নোঙ্গর) তার প্রাপ্ত ভোট ২৯২, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. দেলোয়ার হোসেন (একতারা) তার প্রাপ্ত ভোট ৩২১।