নিজের লাগানো গাছ কাটতেও লাগবে অনুমতি

অমান্য করলেই জরিমানা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পিএম

ফরিদপুরের আলফাডাঙ্গায় পরিবেশ সুরক্ষা এবং অপরিকল্পিত বৃক্ষনিধন রোধে ব্যক্তি মালিকানাধীন জমির গাছ কাটার ক্ষেত্রেও সরকারি অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। এখন থেকে নিজস্ব জমির গাছ কাটতে হলেও পূর্বানুমোদন নেওয়া আবশ্যক, অন্যথায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কড়া হুশিয়ারি দেওয়া হয়েছে।

এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এবং কঠোর আইনি সতর্কবার্তা পৌঁছে দিতে বুধবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গ্রামগুলোতে ব্যাপক মাইকিং করে প্রচারণা চালিয়েছে প্রশাসন।

উপজেলা প্রশাসনের পক্ষে জারি করা এক বিশেষ গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বন ও বৃক্ষ সংরক্ষণ আইন, ২০২৬’ অনুযায়ী যেকোনো ব্যক্তি নিজ মালিকানাধীন জমিতে থাকা গাছ কাটার পূর্বে বৃক্ষ সংরক্ষণ কর্মকর্তা তথা বিভাগীয় বন কর্মকর্তার কাছ থেকে অনুমতিপত্র গ্রহণ করতে বাধ্য থাকবেন।

এই আইন অমান্য করে কেউ যদি অনুমোদন ছাড়া স্বপ্রণোদিতভাবে বৃক্ষনিধন করেন, তবে তাঁর বিরুদ্ধে উক্ত আইনের ১০ ধারায় সরাসরি মামলা দায়ের করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে পুরো এলাকা জুড়ে এই সংক্রান্ত প্রচার-প্রচারণা চালিয়ে সর্বসাধারণকে সতর্ক করা হচ্ছে।

প্রশাসনের এই নজিরবিহীন কড়াকড়ি প্রসঙ্গে আলফাডাঙ্গা উপজেলা বন কর্মকর্তা শেখ লিটন জানান, নিজের জমির গাছ কাটার জন্য সরকারি অনুমোদন নেওয়ার এই নিয়ম সাধারণ মানুষকে কোনো ধরনের প্রশাসনিক হয়রানিতে ফেলার জন্য করা হয়নি।

বরং পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং অসাধু উপায়ে নির্বিচারে গাছ কাটা বন্ধ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রশাসনের এই সতর্ক অবস্থান ও ব্যাপক প্রচারণার ফলে আলফাডাঙ্গা উপজেলায় বৃক্ষনিধন অনেকাংশে কমবে এবং পরিবেশ রক্ষায় স্থানীয়রা আরও দায়িত্বশীল হবেন বলে আশা করা হচ্ছে।

একাত্তর/এআরএস
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে প্রাইভেটকার পার্কিংকে কেন্দ্র করে এক পথচারীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় হামিদুল গাজী (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এর দুই আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মসজিদের ইমাম এবং অপরজন মাদ্রাসার শিক্ষক।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
ইরানে চলমান মার্কিন আগ্রাসনে কয়েকটি ঘটনায় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে বলে দাবি করেছে জাতিসংঘের ইরানবিষয়ক স্বাধীন আন্তর্জাতিক তথ্য-অনুসন্ধান মিশন।
অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আবারও অভিযান চালিয়েছে যৌথবাহিনী। 
ঢাকার জাতীয় কিডনি ইনস্টিটিউট ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস সেবা প্রদানকারী ভারতীয় প্রতিষ্ঠান ‘সেনডর মেডিকেইডস’-এর সঙ্গে দশ বছর মেয়াদি চুক্তির সময়সীমা আগামী নভেম্বরেই শেষ হতে যাচ্ছে।...
বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়। এতে বলা হয়, তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনগত উদ্যোগ অব্যাহত রেখেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর