মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় এক অটোচালক হত্যা মামলায় ৯ আসামির মধ্যে চার জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তিন জনকে দুই বছর করে কারাদণ্ড এবং দুই জনের রিরুদ্ধে অভিযোগ প্রমাণতি না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।
মৃত্যুদণ্ডের আসামিরা হলেন- রুবেল ইসলাম নয়ন, মোহাম্মদ রাজেল, আকরাম মোল্লা ও হাসান শেখ। খালাস পাওয়ার হলেন- ইমরান হোসেন তোফাজ্জল ও সবুজ শেখ।
মামলার এজাহারে জানা যায়, ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর অটোচালক আশরাফুল ইসলামকে গলাকেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম পরের দিন লৌহজং থানায় ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সবাইকে গ্রেপ্তার করে।
পরে দীর্ঘ তিন বছরের অধিক সময় সার্বিক বিচার কাজ শেষে আদালত এই রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।