কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, নিহত দুই

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেটকার কাভার্ডভ্যানকে পেছন থেকে  ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই জন নিহত হন।

দুর্ঘটনায় আহত আরো তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রোববার রাত সাড়ে ৯ টার দিকে বাসাইল উপজেলার গুল্লায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থেকে  আসা একটি প্রাইভেট কার গুল্লায় একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাইভেটের দুই যাত্রী নিহত হন।

নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঁইয়া।