মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে অটোরিকশার চালক মোহাম্মদ শাহাবুদ্দিন শেখ হত্যায়দুই জনের মৃত্যুদণ্ডা দিয়েছে আদালত। মামলার অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক খালেদা ইয়াসমিন ঊর্মি আসামিদের উপস্থিতিতে এক রায় দেন।
দণ্ডিত আসামিরা হলেন- জেলার টঙ্গিবাড়ী উপজেলার সোনারং গ্রামের ইলিয়াস হোসেন ও লৌহজং উপজেলার পয়সা গ্রামের রকিবুল ইসলাম।
রাষ্ট্র পক্ষের কৌশলী অ্যাড। সিরাজুল ইসলাম পল্টু জানান, ২০২০ সালের ২৪ মে শাহাবুদ্দিন সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের আর ফেরেন নাই। অনেক খোজাঁখুজি করে না পাওয়ায় বাবা আবুল শেখ ২৫ মে মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে ২৭ মে খবর আসে একই উপজেলার আড়িয়ল ইউনিয়নের কুড়মিরা গ্রামের একটি জঙ্গলে একটি মৃতদেহ পড়ে আছে।
পরে আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এই রায় দেন।