মহাসড়কের ট্রাকের চাপায় পুলিশ সদস্য নিহত 

টাঙ্গাইলের বাসাইলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার গুল্লাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য মো. ইউনুস আলীর বাড়ি টাঙ্গাইল পৌরসভার ছয়আনী বাজার এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ঢাকাগামী লেনে মোটরসাইকেলে ইউনুস আলী টাঙ্গাইল থেকে ঢাকা যাওয়ার পথে বাসাইল উপজেলার গুল্লাহ নামক স্থানে পৌঁছালে পিছন থেকে একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোড়াই থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুজ্জামান জানান, দুপুরের দিকে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।