পিরোজপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত সাত

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৯:২২ পিএম

পিরোজপুরে বাস, ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত সাত মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদের মধ্যে তিন জন ঘটনাস্থলে এবং চার জন হাসপাতালে মারা গেছে। আহত হয়ে ভর্তি আছে চার জন।

শুক্রবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার পারেরহাট সড়কের ঝাউতলায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শংকরপাশার মো. নাঈম (২৩), মনসুরা বেগম, খায়রুল ফরাজী (২০), পিরোজপুরে ভান্ডারিয়া উপজেলার স্বপন হাওলাদার (৩৫), ইন্দুরকানীর মো. হেমায়েত হাওলাদার (৩), জুনায়েদ বেগম ও আলামীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। এসময় অটোরিকশাটিকে বাসটি ঠেলে নিয়ে একটি গাছের সঙ্গে চ্যাপ্টা করে দেয়। এসময় বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল আসছিল। সেটিও এই দুর্ঘটনার কবলে পড়ে। 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রেজোয়ান জানান, প্রাথমিকভাবে জানা গেছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দিয়েছে।

পিরোজপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সেলিম মিয়া জানান, দুপুর ১২টার দিকে তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। পরে হতাহতদের উদ্ধার করে স্থানীয় পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসেন।

দুর্ঘটনায় নিহত হেমায়েতের ভাই শহীদুল ইসলাম বলেন, তার ভাই সকালে পিরোজপুর শহরে যান বাজার করতে। ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।

পিরোজপুর সদর হাসপাতালের সিভিল সার্জন শিশীর অধিকারী জানান, শুক্রবার দুপুরে আহতদের হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় বেশ কয়েকজনের মৃত্যু হয়। এছাড়া চারজনকে খুলনায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পি‌রোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হলেও চালক পালিয়েছে।

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিম দুর্ঘটনার সংবাদে বিকেলে পিরোজপুর সদর হাসপাতালে আসেন এবং নিহতদের পরিবারকে সমবেদনা জানান।

একাত্তর/এসি/আরএ
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর