মানিকগঞ্জে ট্রাক চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় ঢাকামুখী একটি ট্রাক চাপায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেলের আরোহী কাউসার হোসেন (১৬) মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না এলাকার আব্দুর রহমানের ছেলে।

তিনি মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। 

মানিকগঞ্জ জেলা হাসপাতালে আসা কাউসারের বন্ধুরা জানান, এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবগুলো পরীক্ষা শেষ করেছিলো কাউসার। সকালে তিনি কৃষির ব্যবহারিক পরীক্ষা দিতে বাড়ি থেকে নিজের মোটরসাইকেলে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পালিয়েছে।