টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের নাগরপুরে ছাত্রলীগ নেতা জাহিদ হাসান ঝলককে কুপিয়ে হত্যা করা হয়েছে অভিযোগ উঠেছে। তিনি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে বাড়ির সামনেই তাকে হত্যা করা হয় জানিয়েছেন নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচএম জসিম উদ্দিন।

তিনি বলেন, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকজন যুবক ঝলককে বাড়ি থেকে ডেকে নেয়। বের হওয়ার পর পরই তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসাপালে নেয়া হয়। তবে তার আগেই মৃত্যু হয় ওই ছাত্রলীগ নেতার।