মিঠামইনে বাড়ির সামনে বিএনপি সভাপতিকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১২:১৩ পিএম

কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মিঠামইন উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকার বাগানবাড়ির সামনে তার নিজ বাড়ির কাছেই এ ঘটনা ঘটে।

এ হামলায় হাদিস মিয়া নামের এক বিএনপি কর্মীও গুরুতর আহত হয়েছে বলেও জানান মিঠামইন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. আব্দুল আউয়াল। 

স্থানীয়রা জানান, রাতে মিঠামইন বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন জাহেদুল আলম। বাড়ির সামনে পৌঁছামাত্র আগে থেকে ওত পেতে থাকা তিন থেকে চারজন অজ্ঞাত দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে বিএনপি কর্মী হাদিস মিয়াকেও কুপিয়ে আহত করা হয়।

পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক জাহেদুল আলম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। আহত হাদিস মিয়াকে ওই হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

মিঠামইন থানার পুলিশ জানায়, ঘটনার পর পরই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

একাত্তর/এসি
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
বগুড়া সদর উপজেলায় বাড়ি ফেরার পথে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
কবি আল মুজাহিদীকে স্মরণ করে আগামীকাল বাংলা একাডেমিতে এক সেমিনারের আয়োজন করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর