পদ্মায় বাবা-খালুর পর নিখোঁজ আরিদের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের টংগিবাড়ীর দিঘীরপাড় পদ্মার শাখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোর রামিন আরিদের মরদেহ ১৭ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নদীতে ভেসে উঠলে মরদেহটি উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়। 

টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ মোল্লা সোয়েব আলী জানান, নিখোঁজ আরিদের সন্ধানে সকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের অভিযান মরদেহ উদ্ধার করা হয়। 

ঢাকার মোহাম্মদপুর থেকে টংগিবাড়ী  উপজেলার বেসনাল এলাকার তাদের স্বজন আলম মোল্লার বাড়িতে বেড়াতে আসেন রামিদসহ বেশ কয়েকজন।

শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে ৩০ জনের ভ্রমনকারী টিমের সঙ্গে এসে নদীতে গোসল করতে নামে আরিদ। সে সময় স্রোতের তোড়ে ভেসে গেলে রামিদের সন্ধানে নেমে বাবা ও খালু পানিতে তলিয়ে গিয়ে মারা যান। রাতেই ওই দুজনের মরদেহ উদ্ধার করা হয়। আর নিখোঁজ আরিদ মরদেহ উদ্ধার করা হলো পরদিন শনিবার।