তিন ঘণ্টা বন্ধ থাকার পর সারা দেশের সঙ্গে রাজবাড়ীর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ীর ২নং রেলগেট এলাকার ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপোতে ঢোকার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়।
ট্রেন উদ্ধারের পর রাজবাড়ী থেকে ঢাকা, রাজবাড়ী-দৌলতদিয়া, রাজবাড়ী-খুলনা রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
রাজবাড়ী রেল স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, মালবাহী ট্রেন (স্টোর ভ্যানটি) খুলনা থেকে ছেড়ে আসে। রাজবাড়ীর ২নং রেলগেট এলাকার ক্যারেজ এন্ড ওয়াগন ডিপোতে (সিক লাইন) ঢোকার সময় এটি লাইনচ্যুত হয়।
তিনি জানান, লাইনচ্যুতের পর দ্রুত রাজবাড়ীতে থাকা উদ্ধারকারী রিজার্ভ ট্রেন দিয়ে উদ্ধার কাজ শুরু হয়। পরে সাড়ে দশটার দিকে চলাচল স্বাভাবিক ঘোষণা করা হয়।